বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে এটি স্বর্গ। এটি রাজবন বিহারের পাশেই অবস্থিত। এটি সাত তলা বিশিষ্ট ভবন। প্রত্যেক তলার একটি করে নাম রয়েছে। তারা বিশ্বাস করে যে, যে এই ভবনের একেবারে শেষ পর্যন্ত পৌছতে পারবে তার সে পরপারে স্বর্গেল দেখা পাবেই।
ছবিটি হেলিকপ্টার থেকে নেয়া। পুরো রাংগামাটি শহরকেই তুলে ধরা হয়েছে ছবিটির মাধ্যমে।
কাপ্তাই হ্রদের মাঝে একটি দ্বীপ সমেত জায়গায় জেলা প্রশাসকের বাস ভবন নির্মাণ করা হয়েছে । এটি পর্যটকদের কাছে খুবই প্রিয় একটি অবকাশ কেন্দ্র। ছবিটি হেলিকপ্টার থেকে নেয়া।
জল্লাল ওরফে ফতেখা ছিলেন চাকমা রাজা মোগল্লঅর সন্তান। তার নামানুসারেই মূলত এই কামানের নামকরণ করা হয়। এটি এখনও রাজবাড়ির সামনে তার প্রাচীন ঐতিহ্য নিয়ে দাড়িয়ে আছে।