Wednesday, August 4, 2010

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ
















১৯৭১ সালে বাঙলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। এ যুদ্ধে অংশ নেয় লাখ লাখ বাঙালী। অনেকে শহীদ হন। তাদের সকলকে বিভিন্ন মর্যাদায় ভুষিত করা হয় । সাত জন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার একজন হলেন ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। তিনি রাংগামাটির অধীনের মুক্তিযুদ্ধে অংশ নেন। তাই তার নামে নির্মিত স্মৃতিস্তম্ভটি রাংগামাটি শহরে ঢুকতেই সকলের চোখে পড়বে।

পাহাড়ের প্রাণী বৈচিত্র ; হাতি















পার্বত্য চট্টগ্রামে রয়েছে নানা প্রজাতির জীব জন্তু। গভীর অরণ্যে রয়েছে বিলুপ্ত প্রায় অনেক প্রজাতির জীব-জন্তু। পাহাড় থেকে লোকারণ্যের পাশে নেমে আসা বন্য প্রাণী হাতি।

পাহাড়ে জুম চাষ

তিন পার্বত্য জেলায় সমতল ভূমি না থাকায় আদিবাসীরা পাহাড়েই তাদের আহারের জন্য শষ্য ফলায়। এ থেকেই মূলত তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। পাহাড়ি জমিতে এ চাষাবাদকে তারা জুম বলে।






জুম চাষের পরে পাহাড়ে উৎপাদিত শষ্য।






ছবিতে দুইজন পাহাড়ী জুম চাষে ব্যস্ত।

জোয়ার : কবিতা

জোয়ার
এই বুঝেছ এই বোঝনি
মনের সাথে করছ লড়াই
আমিও তাই করছি এমন
লোনা সাগরে ঠিকই জড়াই
এই কেদেছ এই কাদনি
চোখে তবু অশ্রুজল
এই হেসেছ এই হাসনি
ঠোটের কোণে বাকা ছল
এই হেরেছ এই হারনি
হৃদয়ে বন্ধু কালো দাগ
এই জিতেছ এই জেতনি
অলিন্দতে মায়াঘাত
এই ছুয়েছ এই ছোওনি
নিউরণে তবু অনুরণন
আমি বন্ধু পেয়েছি হয়তো
আকাঙখা তবু করে বারণ
এই শেষ তো শেষ হয় নি
মনে সুপ্ত কামনা
সবকিছু শূণ্য সব কিছু অন্য
প্রেমের জোয়ারে আর ভেসনা।

২৭ সেপ্টেম্বর ২০০৭

শ্যাওলার দালান ; কবিতা

শ্যাওলার দালান
মনকে সান্তনা দেবার ভাষা জানা নেই
কি হবে মন বুঝে ?
ব্যথার পোকা হৃদয় গড়ে
আশার চারা ভেঙে পড়ে
স্বপ্নচূড়ার স্বপ্ন সেজে।
সুখের দালানে শ্যাওলা আজ
ভেঙে গেছে ঘর
কাছের মানুষ দূরে আজ
করে গেছে পর
তুমি আছো তোমার মত
ইচ্ছে আমার চাপা যত
এই হৃদয়ে ব্যথার ক্ষত
সুখেরা আজ হয়ে গেছে পর
থাক তুমি সুখে একা
আমারই থাক দু:খের পোকা
বাশির সুরে মন ভেজাও বন্ধু
তবু ডেকনা আমায় অকারণ।

প্রশ্ন ; কবিতা

প্রশ্ন
আকাশকে প্রশ্স করি কেন তুমি নীল ?
কেনইবা হৃদয়াকাশে উড়ে না শংখচীল ?
নদীকে প্রশ্ন করি বাকা কেন তোমার তীর ?
কেনইবা মন নদীতে নাবিক আজ অস্থির ?
দিনকে প্রশ্ন করি কেন তুমি সময়হীনা ?
কেনইবা নিশি ভোরে সে আর আসে না ?
স্বপ্নকে প্রশ।ন করি কেন তুমি অবুঝ ?
কেনইবা চরণভূমি কালেঅ না হয়ে সবুঝ ?
সময়কে প্রশ্ন করি কেন তুমি লক্ষীছাড়া ?
কেনইবা স্মৃতি গুলো প্রলয়াঘাতে করে তাড়া ?
রক্তকলিকে প্রশ্ন করি কেন তুমি লাল ?
কেনইবা জীবন এমন যেন ফল মাকাল ?
পাখিকে প্রশ্ন করি, বন্ধু তুমি স্বাধীন ?
কেনইবা বদ্ধ আমি, হৃদয় যেথা পরাধীন ?
ফুলকে প্রশ্ন করি সাথী তুমি পবিত্র ?
কেনইবা বন্ধুরা এমন, ভেঙে দেয় মিত্র ?

২৩ সেপ্টেম্বর ২০০৭

প্রার্থনাদ ; কবিতা

প্রার্থনাদ
প্রকৃতির নিয়মে চলছে জীবন বিধান
দিন যায়,রাত আসে
কে কার খবর রাখে?
হৃদয় বিষন্ন হয়ে উঠে যখন দেখি
সময় আমাকে টানছে!
মন পুলকিত হয়ে উফঠ যখন দেখি
পথের ধারে ফুল ফূটছে!
শেষ রাতের পথে ঘুরে যখন দেখি
কবিদের ম্লাণ মুখ
আমি পাইনা খুজে আমাতে
জীবনের মানে,হাসি,কান্না,অভিমান অথবা সুখ।

২৩ জুলাই ২০০৭